
নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারি ও এক মাদকসেবীকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে রায়পুরা থানা-পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জাকির হোসেনকে (৩২) মাদকসহ আটক করা হয়। পরে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং একই গ্রামের মাদকসেবী মো. রাসেল মিয়াকে (৩২) মাদক সেবনের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসন কোনো ছাড় দেবে না।

রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ তাঁকে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২৬ মিনিট আগে
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
পুরাতন লাইন মেরামতের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে ঢাকার ভূতের গলি, কাঁঠালবাগান ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী সভাপতি এবং নালিতাবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সাধারণ...
৩ ঘণ্টা আগে