রাজধানীর তেজগাঁওয়ে অক্সিজেন কোম্পানির একটি লরির ধাক্কায় নয়ন সরদার (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে তেজগাঁও এলাকার একটি গ্যারেজে কাজ করত।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও কলোনি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের বাবা মো. আলী সরদার বলেন, তাঁদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার কিষানবাজার গ্রামে। দুই ভাইয়ের মধ্যে নয়ন ছিল বড়। বর্তমানে পরিবারটি তেজগাঁও বেগুনবাড়ি বিবিরঘাট এলাকায় বসবাস করে।
আলী সরদার জানান, নয়ন তেজগাঁও কলোনি বাজারের পাশে একটি গ্যারেজে কাজ করত। সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে গ্যারেজে যাওয়ার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে ওরিয়ন ওষুধ কোম্পানির সামনের রাস্তায় লিনডা অক্সিজেন কোম্পানির একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নয়ন। পরে স্থানীয় লোকজন লরিটি আটক করে। এ সময় গাড়ির স্টাফ আহত নয়নকে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা ফোনে দুর্ঘটনার খবর পান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ তদন্ত করছে।

আসন্ন ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নবম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বাতিল, প্রভাষকদের উচ্চ পদে পদোন্নতি, মাদ্রাসা ও স্কুল-কলেজের মধ্যে বদলির সুযোগ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ এবং শিক্ষা...
১৭ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক আওয়ামী লীগ নেতা ও তাঁর ইউপি সদস্য স্ত্রীকে জিম্মি করে চাহিদামতো টাকা না দেওয়ায় তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রাখার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ভয়ে ওই দম্পতি স্ট্যাম্প উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। গত বুধবার এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে রাকিবের যমজ ভাই সাকিব ১৭ শতাংশ, মেহেদী ১৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৫ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার রাজশাহীতে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
৩৮ মিনিট আগে