Ajker Patrika

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্বার

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্বার
মো. মাসুদ। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।

নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।

নিহতের মেয়ে মাইশা আক্তার তমা জানান, গত শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ে ফিরছিলেন তাঁর বাবা। পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। পরে একই এলাকা থেকে তাঁর মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিখোঁজের পর শনিবার সন্ধ্যা থেকেই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত