
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রতিবেশী ১২ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়। পরে মৃত কন্যাশিশুর জন্ম হলে ঘটনাটি ধামাচাপা দিতে নবজাতকের মরদেহে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় মো. সাজন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় সাত মাস আগে সাজন মিয়া প্রতিবেশী ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে গর্ভপাতের সময় সে মৃত কন্যাশিশুর জন্ম দেয়। ঘটনাটি গোপন করতে নবজাতকের মরদেহে ইট বেঁধে কালিহর নদীতে ফেলে দেওয়া হয়। কিশোরীর বয়স কম হওয়ায় ও শারীরিক পরিবর্তন স্পষ্ট না হওয়ায় পরিবারের সদস্যরা আগে বিষয়টি বুঝতে পারেননি।
পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে বাড়ির শৌচাগারের পাশে মৃত কন্যাশিশুর জন্ম দেয় ওই কিশোরী। পরে সে বিষয়টি তার মাকে জানায়। এরপর কিশোরীর মা অভিযুক্ত সাজন মিয়াকে বাড়িতে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, সাজন ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে নবজাতকের মরদেহে ইট বেঁধে নদীতে ফেলে দেন।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজন মিয়া ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক খান বাদী হয়ে পূর্বধলা থানায় গর্ভপাত ও মৃত নবজাতককে গুমের ঘটনায় একটি মামলা করেন। এই মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার পূর্বরাখি গ্রামসংলগ্ন নদীতীরে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত জিওব্যাগ, কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়।
৭ মিনিট আগে
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ১ হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে প্রকাশিত ভোটার তালিকা থেকে ৬৯৭ জনকে বাদ দিয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
১০ মিনিট আগে
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের কর্দমাক্ত প্রধান সড়কে ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে আয়োজিত এ প্রতিবাদে সড়কের বেহাল অবস্থায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরা হয়।
২৪ মিনিট আগে
টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে একযোগে চালু করা হয়েছে। বর্তমানে ৫ ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগে