চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া গৃহবধূ টুসি খাতুন (২৪) খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী। তাঁর সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব আলীর (২৮) লাশ।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, দুই সন্তানের মা টুসি খাতুনের স্বামী বিদেশে থাকেন। শনিবার রাতে টুসি খাতুন ও রাকিব আলীকে ঘরে একসঙ্গে দেখেন টুসির শাশুড়ি। এ সময় দরজা লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাঁরা।
পরে স্থানীয়রা জানালা দিয়ে তাঁদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে শাশুড়ি দেখে ফেলায় মান-সম্মানের ভয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি এবং ৪০ বোতল মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
৩৩ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
১ ঘণ্টা আগে
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রসঙ্গে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ভৌগোলিক অবস্থান, কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, ভোটার সংখ্যা ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যোগাযোগব্যবস্থার ওপর ভিত্তি করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
১ ঘণ্টা আগে