ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. আব্দুল্লাহ। আজ শনিবার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের অটোরিকশাচালক মো. বজলু ঠাকুরের ছেলে।
নিহতের মামা মো. ফারুক জানান, আব্দুল্লাহ সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাবা-মায়ের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তার বাবা ফজলু অটোরিকশা নিয়ে বের হয়ে যান এবং মা ঘরের ভেতরে কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় পুকুরে নেমে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। আব্দুল্লাহকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্বজনেরা পুকুরের পানিতে ভাসতে দেখে। তারা আব্দুল্লাহকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে