
রাজধানীর রমনা কালীমন্দির থেকে সোনা চুরির ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা-পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ঘটনায় জড়িত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় দীপ্ত (৩০) ও দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিন (৩৭)। তাঁদের কাছ থেকে চুরি হওয়া সোনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, ৭ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় শাহবাগ থানাধীন রমনা কালীমন্দির থেকে আনুমানিক ছয় আনা ওজনের সোনা চুরি হয়। চুরি হওয়া সোনার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
ঘটনার পর শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। পরে ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।
পুলিশের ভাষ্য, গত রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির উত্তরখান থানাধীন দোবাদিয়া এলাকায় অভিযান চালিয়ে লিপি কর্মকার ও তাঁর স্বামী অর্ণব রায় দীপ্তকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সোমবার বেলা ৩টার দিকে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে চোরাই সোনা কেনার অভিযোগে দোকানমালিক মুহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে দুই আনা এক রতি চার পয়েন্ট সোনা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৯ মিনিট আগে
চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
২৪ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে বিশেষ কনভেনশন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন...
২৬ মিনিট আগে