
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম (৭) ওই গ্রামের ইছামুদ্দির বাড়ির মো. আবু কাউসারের ছেলে। জোনায়েদ হোসেন (৮) উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। জোনায়েদ গোপালনগরে তাঁর খালু মনির হোসেনের কাছে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনদের অগোচরে হাসিবুল ও জোনায়েদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে খেলতে খেলতে তারা পুকুরের কিছুটা গভীর অংশে চলে যায়। সেখানে পানিতে তলিয়ে যায় দুই শিশু।
পুকুরপাড়ে থাকা তাদের এক সহপাঠী বিষয়টি দেখতে পেয়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেদোয়ান আহাম্মেদ হিমেল বলেন, দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
২০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
৩৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে