
পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু কাজীকে গ্রেপ্তার করে র্যাব-১১-এর একটি দল।
গ্রেপ্তারের পর র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘রাতে যৌথ অভিযান চালিয়ে নান্নুকে গ্রেপ্তার করা হয়। আমরা র্যাব-১০কে সহযোগিতা করেছি। এ বিষয়ে বিস্তারিত র্যাব-১০ থেকে জানানো হবে।’
র্যাব-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসার বিভিন্ন বিষয় ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে আসামি মাহমুদুল হাসান মহিনের (৪১) সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোহাগের। উল্লিখিত ঘটনার আগে আসামি মাহমুদুল হাসান মহিন বিভিন্ন সময় ভিকটিম সোহাগকে হত্যার হুমকি দিয়ে আসছেন। পরে ৯ জুলাই বিকেলে আসামি মাহমুদুল হাসান মহিনের সহযোগী আসামি নান্নু কাজীসহ অপর আসামিরা ভিকটিম সোহাগের ভাঙারির দোকান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে আনেন। এরপর এলোপাতাড়ি মারধর করেন এবং ভিকটিমকে টেনেহিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে নিয়ে আসেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা ভিকটিম সোহাগকে বিবস্ত্র করে হত্যার উদ্দেশ্যে লোহার রড, সিমেন্টের ব্লক ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর মরদেহের পাশে প্রকাশ্যে উল্লাস করে চলে যান।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ হত্যা মামলায় নিহত সোহাগের বোন বাদী হয়ে ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় করা মামলার আসামি মাহমুদুল হাসান মহিনকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলার মূল রহস্য ও এ মামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য তাঁকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে ১১ জুলাই আসামি টিটন গাজীকে পাঁচ দিন, ১২ জুলাই আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে চার দিন এবং ১৪ জুলাই সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারীকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়।
সবশেষ নান্নু কাজীসহ এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যরা হলেন মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির ওরফে লম্বা মনির (৩২), টিটন গাজী (৩২), দুই সহোদর সজীব ব্যাপারী (২৭) ও মো. রাজীব ব্যাপারী (২৫)।
আরও পড়ুন:
সোহাগ হত্যা: চিহ্নিত হয়নি কংক্রিটের বোল্ডার দিয়ে আঘাতকারী
সোহাগ হত্যা: মামলার ৬ নম্বর আসামি নান্নু নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে সাদা কাফন পরে গণঅনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া ছাত্রীরা গোয়াইনঘাট যাওয়ার অপেক্ষায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, তারা পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে সীমান্তপথে ভারতে যাচ্ছিল।
১৩ মিনিট আগে
হামলাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল শিশু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় অসাবধানতাবশত সোহেল রানা (১০) নামে এক শিশু সেখানে থাকা একটি কুকুরের গায়ের ওপর পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তাকে কামড় দিয়ে আহত করে।
৩০ মিনিট আগে
ফেসবুকে মানবিক সহায়তার আহ্বানে সাড়া দেওয়া আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্থায়নে ১১ জন প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা চত্বরে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
৩৪ মিনিট আগে