টাঙ্গাইলের সখীপুরে লাভলী বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লাভলী বেগম ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ঘরের তীরের সঙ্গে লাভলী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনেরা পুলিশকে খবর দেন। পরে সখীপুর থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘সকালে গৃহবধূ লাভলী ও তাঁর স্বামীর বাগ্বিতণ্ডা হয়। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন কি-না এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে মরদেহটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
১ ঘণ্টা আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
২ ঘণ্টা আগে