রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় ব্যাটারিকচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মানিক মিয়া (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাওলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের শ্যালিকা রুপালী আক্তার জানান, মানিক মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর আশকোনা এলাকায় বাস করতেন এবং সেখানে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
রুপালী আক্তার বলেন, ব্যক্তিগত কাজে ব্যাটারিচালিত রিকশায় করে উত্তরার দিকে যাওয়ার সময় কাওলা মোড়ে পৌঁছালে চলন্ত রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মানিক মিয়া। পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দক্ষিণখান থানাকে অবহিত করা হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে...
৩০ মিনিট আগে
ছুটির দিনে শিক্ষার্থীদের স্কুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে। আজ শুক্রবার সকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে
৩৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় দুধকুমার নদের চর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার মরদেহটি উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে