
জমি-সংক্রান্ত বিরোধের জেরে নাটোর আদালত ভবনের সেরেস্তায় ঢুকে সিনিয়র আইনজীবী আসাদুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কাবিল উদ্দিনের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে নাটোর জজকোর্টে এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কাবিল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
আহত আসাদুল ইসলাম সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের বাসিন্দা। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিযুক্ত কাবিল উদ্দিন সিংড়ার মহিষমারি এলাকার রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পার্শ্ববর্তী মহিষমারি গ্রামের একটি জমি নিয়ে আসাদুল ইসলামের সঙ্গে কাবিল উদ্দিনের বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিলে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন আসাদুল ইসলাম।
আজ সকালে আদালতে আসাদুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাজীব সরকার। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করলে ক্ষুব্ধ হন কাবিল উদ্দিন। এরপর একটি ঝুলি ও লাঠি হাতে আদালতের নতুন ভবনে আসাদুল ইসলামের সেরেস্তায় যান তিনি।
সেরেস্তায় গিয়ে আসাদুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান কাবিল উদ্দিন। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে আসাদুল ইসলামকে মারধর শুরু করেন। একসময় লাঠি ভেঙে গেলে আসাদুল ইসলামের ক্রাচের লাঠি (হাঁটার লাঠি) নিয়ে আবারও তাঁকে পেটানো হয়।
চিৎকার শুনে অন্য আইনজীবী ও সহকারীরা এগিয়ে এসে আসাদুল ইসলামকে উদ্ধার করেন। পরে তাঁকে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপস্থিত লোকজন কাবিল উদ্দিনকে মারধর করে কোর্ট পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।
আহত আসাদুল ইসলাম বলেন, ‘হামলাকারী কাবিল আমাকে হত্যার প্রস্তুতি নিয়েই আদালতে এসেছেন। তার ঝুলিতে হাতুড়িসহ অন্যান্য অস্ত্র ছিল। আইনজীবীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে এনেছেন।’
জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু বলেন, ‘আদালত ভবনে একজন সিনিয়র আইনজীবীকে পেটানোর ঘটনা আমাদের হতবাক করেছে। এমন সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
হাসপাতালের চিকিৎসক শরিফ আলী সম্রাট জানান, আহত আইনজীবীর হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনার পর হামলাকারী কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো বায়োমেডিকেল ইনটেলিজেন্স, এআই উদ্ভাবন ও উদীয়মান টেকসই প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৮ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় সংগ্রাম এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে ঋণগ্রহীতা ও এনজিও কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
২৩ মিনিট আগে
এতে জেলার বেশ কিছু নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত হয়েছে। এ ছাড়া নাগেশ্বরী উপজেলাধীন নদের তীরবর্তী নিম্নাঞ্চলে বেশ কিছু বসতভিটায় পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে।
৩২ মিনিট আগে