
নরসিংদীর বেলাবো উপজেলায় ২২ বছর পর গঠিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয়ের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বেলাবো বাজারের কলেজ রোডে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে স্লোগান দেন এবং কমিটি বাতিলের দাবি জানান।
খবর পেয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে ছয় সদস্যবিশিষ্ট বেলাবো উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় দাবি করে পোস্ট দেন অনেক নেতা-কর্মী।
তবে অভিযোগ অস্বীকার করে আশিক সুজন মামুন জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং অতীতে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের একটি গ্রুপ পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকার আমদানিনিষিদ্ধ সিগারেট জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
সাভারের হাইওয়ে থানা-পুলিশের ওপর অটোরিকশাচালকদের হামলায় এক এসআই ও কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের নতুন ভবনের তিনতলার একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তোলে। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
১ ঘণ্টা আগে