
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের একটি ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর সৈকতের পশ্চিম পাশে পুরোনো শুঁটকিপল্লি এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে ডলফিনটি।
স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
উপকূল পরিবেশ রক্ষা (উপরা) আন্দোলনের সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটিচাপা দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীগুলোতে এদের বসবাস। এটি একটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা প্রমাণ করে আমাদের সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ী হতে পারে।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে কাজ করা হচ্ছে।
সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে তা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

হামের টিকা পেতে কাউকে ভোগান্তি পোহাতে হবে না। স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেবেন। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকাদানে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের পর আকুব্বর মোল্যা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, আকুব্বরকে ঘুম থেকে
৫ মিনিট আগে
দেশে সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ও সামাজিক সংগঠনের সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে তাঁর দপ্তরে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, দুর্ঘটনা হ্রাসে করণীয়...
১২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহত খোকা মিয়ার বাড়ি উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায়।
১৫ মিনিট আগে