
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহত খোকা মিয়ার বাড়ি উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায়।
আজ রোববার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার জমিরদিয়া নারিশ কোম্পানির গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাবা ও ছেলের মাঝে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন। ছেলে রানা মিয়া ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থক। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন আজ বেলা আড়াইটার দিকে নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয় খুলে বসেন ছেলে রানা মিয়া। বিষয়টি বাবা দেখতে পেয়ে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ছেলে রানা মিয়া বাবাকে লক্ষ্য করে গুলি করেন ও তাঁর সঙ্গীরা বাবা খোকা মিয়ার সঙ্গে আসা লোকজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করেন। তখন দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করার ঘটনা ঘটে।
পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। খোকা মিয়া বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, নির্বাচনী দ্বন্দ্বে আহত অবস্থায় খোকা মিয়া নামের একজনকে হাসপাতালে আনা হয়েছে। খোকা মিয়ার শরীরে কোপ ও গুলির চিহ্ন রয়েছে।
ভালুকা থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, বাবা-ছেলের সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের মাঝে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল নগরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। রোববার (১২ এপ্রিল) নগরীর ফজলুল হক অ্যাভিনিউ-সংলগ্ন নগর ভবন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
২৫ মিনিট আগে
আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার আমাকে দুর্নীতির অভিযোগে অপসারণ করেনি; বরং পদত্যাগ করতে বলা হয়েছে...
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সুফি সাধক আব্দুর রহমান শামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, সরকারের নিস্পৃহতার কারণেই দেশে সহিংসতা বাড়ছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলাম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় করা মামলায় আসামি এহসানুর হক মাহিমকে (২২) এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে