
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলিম উদ্দীনের থাকার ঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে; যেকোনো মুহূর্তে এটি সমপূর্ণ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হলে তাঁর দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। মাথার ওপর নিরাপদ ছাদ না থাকায় দিন-রাত আতঙ্কের মধ্যে কাটাতে হয় তাঁকে।
বাসস্থানের সুব্যবস্থা না থাকার পাশাপাশি আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে তীব্র শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অসুস্থতার কারণে স্বাভাবিক কাজকর্ম করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে একদিকে চিকিৎসার অভাব, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে এই অসহায় বৃদ্ধকে।
এ বিষয়ে সুখারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আশরাফ কামাল তুহিন বলেন, ‘আলিম উদ্দীন খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর ঘরের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ঘরটি যেকোনো সময় ধসে পড়তে পারে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’
এলাকাবাসীর দাবি, অসহায় আলিম উদ্দীনের জন্য একটি নিরাপদ বাসস্থান ও সুচিকিৎসার সুব্যবস্থা করা অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিরা দ্রুত এগিয়ে এলে এই বৃদ্ধের অবর্ণনীয় দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আলিম উদ্দীনের জন্য একটি নিরাপদ বাসস্থান ও চিকিৎসাসহায়তা জরুরি। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাঁর দুর্ভোগ কিছুটা লাঘব হতে পারে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
২ ঘণ্টা আগে