
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। এ ছাড়াও ড. শাকিবুল ইসলাম আর কখনোই মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য ড. মো. হারুন অর রশীদ বলেন, তদন্ত কমিটি তাঁদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাঁদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি না আশা পর্যন্ত তাঁরা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ও যৌন নিপীড়ন সেলের সদস্যসচিব ড. ইলিয়াছ প্রামাণিক এবং বিভাগীয় প্রধানের কাছে অভিযোগ করেছিলেন। অন্যদিকে ২০২৫ সালের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার লেখা অভিযোগপত্রে শিক্ষক শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন।

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ৩৯৪টি গুলিসহ মেহেদী হাসান দীপু ওরফে বিপু (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। তাঁকে গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু কানিজ ফাতেমাকে। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
৩ ঘণ্টা আগে
গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ হয়েছে সাড়ে তিন বছরের একটি শিশু। ঘটনার ২০ দিন পর ঘরের ভেতর ট্রাংক থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় সব ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত থাকা উচিত নয়। কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব....
৪ ঘণ্টা আগে