
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি নেছারাবাদ থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা আসছেন। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।’

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।
৬ মিনিট আগে
ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বেলা ১১টার দিকে পূর্বধলার ছোছাউড়া এলাকায় হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মো. সজুদুল হক নিহত হন। মোটরসাইকেলের আরও দুই আরোহী মোফাজ্জল হোসেন ও আনাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়...
৪০ মিনিট আগে
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে