নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা ও বিকেল ৪টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতেরা হলেন– উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সজুদুল হক (৫৮) ও আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের রাকিব মিয়ার ছেলে সাফায়েত (১০)। আহতেরা হলেন– মোফাজ্জল হোসেন (২৮), আনাস (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পূর্বধলার ছোছাউড়া এলাকায় হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মো. সজুদুল হক নিহত হন। মোটরসাইকেলের আরও দুই আরোহী মোফাজ্জল হোসেন ও আনাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়।
পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনার পর হ্যান্ডট্রলি রেখে চালক পালিয়ে গেছেন। ট্রলিটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধারসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে বিকেল ৪টার দিকে আটপাড়ার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু সাফায়েত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৭ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১১ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৫ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৮ মিনিট আগে