
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (১৯), মো. লিটন (২৬), মো. সাইফুল (৪০), শফিক আলম (২৯), মো. আজমাইল হোসেন সোহাগ (৪০), মো. সুমন, সাজ্জিদ হোসেন, সেকান্দার মাতবর, সাদ্দাম মাতবর, মো. ইব্রাহিম, মো. রায়হান, মো. জামান শিকদার (৫০), মো. সুজন (৩০), মো. ইমন হাওলাদার (৩০), তানভীর (২২), মো. টিটু শেখ (২৪), মো. রিয়াজ হাওলাদার (২৬), মো. সাইমন (১৯) ও মো. শাওন (২১)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা-পুলিশ এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থক বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর উপজেলার অন্তত ১৫ থেকে ২০টি স্থানে সড়ক অবরোধের ফলে প্রায় ২৫ কিলোমিটার...
৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটিসহ সব টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে স্কপ। আন্দোলনকারীরা দাবি বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
১৪ মিনিট আগে
ধার দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমাকে হত্যা করেন। আবার নাজমা আলমের লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মোশাররফ।
১৬ মিনিট আগে