
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় এবং একই আদেশে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় আজ শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুর রহমানের পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।
তবে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া হাফিজুর রহমানের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। আদালতের ওই নির্দেশের পর আজ কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও আন্দোলন হয়। দীর্ঘদিন পর মামলাটির তদন্তে অগ্রগতি হয় এবং নতুন করে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। এর একদিনের মাথায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার
৭ মিনিট আগে
আন্দোলনের চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। এ সময় উপাচার্যের সহযোগী পিএস সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনও পদত্যাগ করেন।
১০ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলেকে হত্যার মামলায় সোলায়মান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং আসামিপক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করবে।
২৩ মিনিট আগে