
ঢাকার কেরানীগঞ্জে একসময়ের খরস্রোতা সিংহ নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীর তীর দখল করে গড়ে ওঠা একটি বহুতল ভবনসহ পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার রামেরকান্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, যে মার্কেটটি উচ্ছেদ করা হয়েছে, সেখানকার দোকানগুলো তৎকালীন সরকারি ইস্পাহানি কলেজের পরিচালনা কমিটি তাঁদের কাছে উচ্চমূল্যে বিক্রি করেছিল।
ব্যবসায়ীরা বলেন, ‘আমরা বৈধভাবে টাকা দিয়ে দোকান কিনেছিলাম। এখন উচ্ছেদের কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘নদী দখলকারীদের আগেই নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেকেই নোটিশ পাওয়ার পর স্থাপনা অপসারণ করেছেন। যাঁরা করেননি, তাঁদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘যেসব অবৈধ স্থাপনা এখনো অপসারণ করা হয়নি, মালিকদের নিজ খরচে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় পর্যায়ক্রমে সেগুলোও উচ্ছেদ করা হবে।’

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (প্রতিকল্প) আয়েশা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি বাতিল করা হয়।
৬ মিনিট আগে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বাড়ছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে স্থিতিশীল রয়েছে। পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় জেলার তিস্তা, ধরলা ও দুধকুমারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
৯ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে নিবর ব্যাপারী (৭) নামে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
যাদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।
২৯ মিনিট আগে