
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে লন্ডনের সেন্ট বার্থোলমিউস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
বিডিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের ওই হাসপাতালে নেওয়া হয়। পরে আজ স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত সফরে তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান-সময় পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন তিনি। এর পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমজগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাঁচামাল ব্যবসায়ীর ধারালো অস্ত্রের আঘাতে মধু বিশ্বাস (৫৬) নামের এক ফল বিক্রেতা খুন হয়েছেন। ছেলে শামীমের সঙ্গে কাঁচামাল ব্যবসায়ী মামুনের বাগ্বিতণ্ডার একপর্যায়ে মধু বিশ্বাস ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার বস্তু দিয়ে শামীমক
২ মিনিট আগে
রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তায় জ্বালানি রূপপুরে নেওয়া হবে। দ্বিতীয় ইউনিট ও প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য মোট নয়টি কার্গো জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।
১৩ মিনিট আগে
আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলাগাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে
মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবু (৫৫)। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
১ ঘণ্টা আগে