ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি-ককটেল ফাটিয়ে প্রায় ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ ঘটনা ঘটেছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুর বাজারের পাশে চলন্ত অটোরিকশা থামিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
হাসপাতালে আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জ আটিবাজার এলাকায়। হযরতপুর গরুর হাট এলাকায় ঋতু জুয়েলারি নামে তাদের একটি স্বর্ণালংকারের দোকান রয়েছে। বাবা, ছেলে ও অন্তরের ফুপাতো ভাই রাজিব (২৫) সেই দোকানে কাজ করেন।
অন্তরের বাবা আরও জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে একটি অটোরিকশায় বাড়িতে ফেরার জন্য তাঁরা তিনজন একসঙ্গে রওনা হন। হযরতপুর থেকে কিছু দূর যেতেই ৩টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে সিএনজি অটোরিকশা থামিয়ে অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। ককটেলের স্প্লিন্টারের আঘাত লাগে রাজিবের পায়ে। এ সময় অন্তরের হাতে থাকা টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সেই টিফিন ক্যারিয়ারে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ছিল।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ভুক্তভোগীরা জানান, দোকান থেকে নিয়মিত টিফিন ক্যারিয়ারে করেই দোকানে স্বর্ণালংকার আনা-নেওয়া করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, অন্তরের ডান পায়ে গুলি ও রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার বছর মেয়াদি স্নাতক শেষ করতে শিক্ষার্থীদের লাগছে পাঁচ থেকে ছয় বছর। নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়া, ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা এবং শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটসহ নানা কারণে সেশনজটে আটকে থাকছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩ ঘণ্টা আগে