
চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠী, পানি সংকটাপন্ন এলাকা ও নিরাপদ খাবার পানির সীমিত সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য ১০০টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
আজ বুধবার চট্টগ্রাম ওয়াসার বোর্ডকক্ষে সহযোগী হিসেবে ওয়াটারএইড বাংলাদেশের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিতে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম ও ওয়াটারএইড বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন।
ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী পাইলট প্রকল্পের আওতায় এসব বুথ স্থাপন করা হবে। বুথ স্থাপনের জন্য চট্টগ্রাম ওয়াসা জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর বুথের মূলধনি যন্ত্রপাতির অর্থায়ন করবে ওয়াটারএইড বাংলাদেশ। প্রয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও জায়গা সংগ্রহের ব্যবস্থা করবে সংস্থাটি। এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াটারএইড বাংলাদেশ ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান মূল্যায়ন করবে। প্রয়োজন হলে অতিরিক্ত পানি শোধনব্যবস্থার উদ্যোগও নেওয়া হবে। অনুমোদন ছাড়া সরাসরি খুচরা পানি বিক্রি বা বিতরণ করা যাবে না। বুথের পানি বিক্রি অনুমোদিত কর্মী অথবা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।
চুক্তিতে পানির এটিএম বুথের রক্ষণাবেক্ষণ নিয়েও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্টের আওতায় যেকোনো অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের নিশ্চয়তা দিয়েছে ওয়াটারএইড। এতে কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে বিকল্প সাময়িক পানি বিতরণব্যবস্থা চালুর কথা রয়েছে।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এটি শুধু একটি সমঝোতা নয়, বরং চট্টগ্রাম নগরীর পানিসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে আগামী তিন বছরের যৌথ পথচলার সূচনা। ভবিষ্যতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য গভীর নলকূপ স্থাপন এবং লবণাক্ততাপ্রবণ এলাকায় রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী বলেন, চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন সংকট, ফ্যান ও পর্যাপ্ত আলো না থাকা, বই তালাবদ্ধ রাখা এবং বহিরাগতদের আসন দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৫ মিনিট আগে
রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির মিয়ার মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়।
৮ মিনিট আগে
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক গতিবিধি দেখে তাঁদের আটক করেন দায়িত্বরত আনসার সদস্য মো. তানভীর হোসেন ও মোছাম্মৎ কোহিনুর বেগম।
১০ মিনিট আগে