
বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বাংলা নববর্ষের উৎসব। চারুকলা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আয়োজনে কেন্দ্রীয়ভাবে উদ্যাপিত হচ্ছে এবারের পয়লা বৈশাখ।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শোভাযাত্রার সূচনা হয়। এ সময় বেলুন উড়িয়ে নববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি স্মরণ চত্বর থেকে শুরু হয়ে কাটাপাহাড় প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে দিয়ে জারুলতলায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে জারুলতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক ও গ্রামীণ ক্রীড়া আয়োজন পুতুলনাচ, কাবাডি, বলীখেলা, বউচি খেলা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া চাকসুর পক্ষ থেকে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।
নববর্ষকে ঘিরে চবির ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, রংতুলির ছোঁয়া আর প্রাণের উচ্ছ্বাসে যেন নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছে।
২৮ মিনিট আগে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে এসে জরিমানা গুনেছেন মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার ভাই ভাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল কিনতে আসা ৯ মোটরসাইকেলচালককে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে মানব পাচার মামলার আসামি পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
আরব আমিরাতের শারজায় মো. হেলাল (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ এপ্রিল শারজা শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় হেলালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে।
১ ঘণ্টা আগে