
ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় সোয়া দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা ত্রুটি মেরামতের কাজ করেন। সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি মেরামত শেষে সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।
ওসি আরও বলেন, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে মাঝপথে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। এ ধরনের ঘটনা কমাতে ট্রেনের ইঞ্জিন ও যন্ত্রাংশের কার্যকর রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল...
২৪ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। চারটি গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার অভিযোগে একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে