
খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহাগনগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আসামি আটকে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। সঙ্গে বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করি। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করি। পরে কার্যালয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অনেক তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।’
জানা গেছে, ইসমাঈল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল গনি ওরফে নাসিমের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে।
এর আগে গত সোমবার বেলা সাড়ে ১১টায় নগরের দৌলতপুরে যুবদল কর্মী রাসুকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।
৪ মিনিট আগে
নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইনচ্যুত সব বগি উদ্ধার এবং রেললাইন মেরামত শেষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেল যোগাযোগ সচল হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন...
৮ মিনিট আগে
বরগুনার তালতলীতে কোটি টাকার একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জমিটির মালিক দাবিকারী মো. রিপন দফাদার বলেছেন, গতকাল বুধবার দুপুরে রফিকুল তাঁর লোকজন নিয়ে উপজেলা পরিষদের পূর্ব পাশে ওই জমিতে ঘর তৈরি করেছেন।
২৩ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা জনারধনসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুছাপুর ক্লোজার-সংলগ্ন ছোট ফেনী নদীর পাশে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে