
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর সেতুর পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কেয়া মনি (২৫) নামে আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তি। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, বর্ষা ও কেয়া মনি রিকশায় করে ঢাকাগামী লেন দিয়ে গোলড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় দুজন সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসটির একটি চাকা বর্ষার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
আহত কেয়া মনি পুলিশকে জানিয়েছেন, বাসটির রং নীল। কেয়া মনির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, বাসটি সেলফি পরিবহনের হতে পারে। তবে বাসটি এখনো শনাক্ত বা নিশ্চিত করা যায়নি।
নিহত বর্ষা ও আহত কেয়া মনির বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁরা মানিকগঞ্জ পৌর শহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহালের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশাটি থানায় নেওয়া হয়েছে।
মো. সেলিম মাতুব্বার আরও বলেন, বাসটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আহত কেয়া মনিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাই বিপণি বিতানসংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।
২৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে রাতের আঁধারে সরকারি শালবাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া শালবাগান থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত বনপ্রহরী...
৩১ মিনিট আগে