
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
আহতরা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘণ্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।
নোম্যানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে। সীমান্তের এপার-ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরইগাছ কেটে ফেলেছে।
কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু আজকের পত্রিকা’কে জানান, মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল। উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায়।

আর স্থানীয় মিঠুন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে। এতে রনি আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ–অধিনায়ক ইমরুল কায়েস আজকের পত্রিকাকে বলেন, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে।
অপর দিকে ভারতীয় সীমান্তেও অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ করা গেছে।

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাঈম নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই হত্যা মামলায় অভিযুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০)। এ ঘটনায় তাঁর এক সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে উপজেলার সহস্রাধিক পরিবার। বর্ষা মৌসুমের শুরুতেই নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে নদীতীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতঘর ও গুরুত্বপূর্ণ সড়ক।
২৩ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি উপলক্ষে রোববার সকাল থেকে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
৪৩ মিনিট আগে