
রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করল নতুন সাংস্কৃতিক মোর্চা সংগঠন ‘সংস্কৃতিকর্মী মেলবন্ধন’। মিরপুর এলাকার শিল্পের সকল শাখার সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ উদ্যোগে এই সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আজ শনিবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনটির আহ্বায়কের দায়িত্বে আছেন নাসিরুল হক এবং সদস্যসচিব হিসেবে আছেন রেজাউল করিম রেজা।
সংগঠনটি বলছে, বৃহত্তর মিরপুরের শিল্পের সকল শাখার সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ উদ্যোগে আত্মপ্রকাশ ‘সংস্কৃতিকর্মী মেলবন্ধন’—সম্প্রীতি, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার এক নবতর অঙ্গীকার।

সংগঠনটির নাসিরুল হক বলেন, মিরপুর চিরকালই শিল্প-সংস্কৃতির একটি উর্বর জনপদ। এই এলাকায় অসংখ্য প্রতিভাবান নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও সংস্কৃতিমনা মানুষের বসবাস। আমরা অনুভব করছি ব্যক্তিগত পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ও মেলবন্ধনের জায়গা থাকা প্রয়োজন। এই উপলব্ধি থেকে আত্মপ্রকাশ ‘সংস্কৃতিকর্মী মেলবন্ধন’ সংগঠনের।
প্রতিষ্ঠার প্রথম আয়োজনে মিরপুরের ঋদ্ধি মিলনায়তনে উৎসবমুখর আবহে উদ্যাপিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা ও গানের শতবর্ষ উদ্যাপন, পাশাপাশি বাংলা সাহিত্যের দুই দিকপাল—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী।
আয়োজনটির মূল পরিকল্পনায় নাসিরুল হক। গ্রন্থনা করেছেন কাজী দেলোয়ার হেমন্ত। মঞ্চে উপস্থাপনায় ছিলেন দোলা মজুমদার, মিন্টু সরদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেজাউল করিম রেজা।

মোস্তাফিজুর রহমান লিটু প্রথমে একটা ব্ল্যাংক চেক নিল, আর একটা চেকে লিখিয়ে নিল ৭০ লাখ টাকা। এরপর তাঁরা পকেট থেকে ২ সেট স্ট্যাম্প বের করল। ৬টি পাতায় আমার স্বাক্ষর ও সিল নিল। পরে লিটু বললো—থানায় চল, সেখানে বসে সালিস হবে। তোর কাছে টাকা পাই।’
৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাড়িটি প্রতিবেশী নুর পাটওয়ারী পরিবারের।
১৪ মিনিট আগে
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার একটি আদালত চেক ডিজঅনারের মামলায় নসরুল জামান নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে। তিনি একজন ব্যবসায়ী।
৩৩ মিনিট আগে