চাঁদপুরের ফরিদগঞ্জে রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাড়িটি প্রতিবেশী নুর পাটওয়ারী পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিমনের মা ফতেমা বেগম প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাবা আবুল কাশেমের মৃত্যুর পর রিমন বখাটেদের সঙ্গে মিশে গভীর রাতে বাড়ি ফিরতো। মা শাসন করলে উল্টো গালমন্দ ও শারীরিক নির্যাতন করত বলেও অভিযোগ রয়েছে।
ফতেমা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশীর মাধ্যমে রিমনের খোঁজ নিয়েছিলাম। তিনি বলেছিলেন, রিমন স্থানীয় বাজারে গেছে। এরপর আর কোনো খবর পাইনি।’
রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, আজ রোববার সকালে প্রতিবেশী নুর পাটওয়ারীর ঘর থেকে দুর্গন্ধ পেলে তিনি স্থানীয়দের নিয়ে বসতঘরের জানালা খোলেন। ভেতরে রিমন আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দেখেই ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, রিমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক, ঘটনার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশালের বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সন্ধ্যায় রাজগুরু এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
৩ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসাশিক্ষার্থীকে রাতভর ধর্ষণের অভিযোগে প্রেমিক রাকিব ও মাদ্রাসাশিক্ষক সহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২০ মিনিট আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক রোগীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় দুই নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁদের শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।
২১ মিনিট আগে
বরগুনার তালতলীতে বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণের মামলায় ইউপি সদস্য শহীদ আকনসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
২৩ মিনিট আগে