
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৮৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত এই মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুটি কাভার্ড ভ্যান, ছয়টি সিএনজিচালিত অটোরিকশা, ১০টি মোটরসাইকেলসহ ৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৩টি মোটরসাইকেলসহ ৮৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে দুটি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ড ভ্যান, ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৪৬টি মোটরসাইকেলসহ ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ১১টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৪৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৯১টি মোটরসাইকেলসহ ২৩৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, দুটি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ২৩টি মোটরসাইকেলসহ ৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে তিনটি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৮০টি মোটরসাইকেলসহ ১১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, চারটি কাভার্ড ভ্যান, ৩৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেলসহ ১৫৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৯টি বাস, চারটি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজিচালিত অটোরিকশা, ১৮টি মোটরসাইকেলসহ ৫৯টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৪১৮টি গাড়ি ডাম্পিং ও ৩৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালের বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সন্ধ্যায় রাজগুরু এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
৩ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসাশিক্ষার্থীকে রাতভর ধর্ষণের অভিযোগে প্রেমিক রাকিব ও মাদ্রাসাশিক্ষক সহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২০ মিনিট আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক রোগীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় দুই নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁদের শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।
২১ মিনিট আগে
বরগুনার তালতলীতে বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণের মামলায় ইউপি সদস্য শহীদ আকনসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
২৩ মিনিট আগে