
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়ক সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক দিয়ে যানবাহনের যাত্রী ও পথচারীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে সড়কের গর্তে পানি জমে এবং কাদার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিশ্বনাথ আরএইচডি কুরুয়া শাসরাম সড়ক, বিশ্বনাথ-হাবড়া-মাছুখালী, রামপাশা-আশুগঞ্জ বাজার-পনাউল্লা সড়ক, রামপাশা-ভোলাগঞ্জ-প্রীতিগঞ্জ বাজার-লামাকাজী সড়ক, কালীগঞ্জ-মনাইকান্দি-সৎপুর, কালীগঞ্জ-দাউদপুর-সমসপুর, পীরের বাজার-বাউসী-মাহবাজপুর, দশপাইকা-হাবড়া বাজার, রাজাগঞ্জ বাজার থেকে খাজাঞ্চি স্টেশন-মুফতির বাজার, কামাল বাজার পর্যন্ত, বৈরাগীবাজার-আমতৈল পিছের মুখ-নওধা-বৈরাগীগাঁও-জগদীশপুর সড়কসহ অন্তত ২০টি সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব সড়ক দিয়ে চলাচলে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগীসহ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
শিক্ষার্থী ফাতিমা, মাহিদ, তানজিম আক্তার বলেন, ‘সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। দ্রুত এসব সড়ক মেরামতের জন্য দাবি জানাচ্ছি।’ ট্রাকচালক বাবুল মিয়া বলেন, যে পথ যেতে এক ঘণ্টা সময় লাগত, সড়ক খারাপ হওয়ায় সেখানে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে।
সময় অপচয়ের পাশাপাশি গাড়িরও ক্ষতি হচ্ছে।
অ্যাম্বুলেন্সে আসা একজন রোগীর স্বজন শামীম আহমদ বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের এমন পরিস্থিতি হয়েছে, ঝাঁকিতে রোগীর মৃত্যুর উপক্রম হয়।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যেই আমরা রাস্তা সংস্কারের জন্য ঢাকায় ফাইল পাঠিয়েছি। তবে দ্রুত এসব রাস্তা সংস্কার হবে বলে আশা করছি।’
সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মামুন খান আজকের পত্রিকাকে বলেন, বিশ্বনাথের রাস্তার অবস্থা খুবই খারাপ। চাহিদার চেয়ে বাজেট অনেক কম। তবে খারাপ রাস্তাগুলোর কাজ দ্রুত শুরু হবে।

ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে ধামতী গ্রামের আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১০ মিনিট আগে
প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৭ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৭ ঘণ্টা আগে