
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মিসবাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে খুলনা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম মাসুম ইকবালকে। এ ছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আক্তারুজ্জামান ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. হুমায়ুন কবীর।
তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে জিল্লুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওই পত্রে।
খুলনা মেডিকেল কলেজ সূত্র জানায়, সরকারি আদেশে গত ১ জুলাই খুলনা মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন অর্থোপেডিকস কোর্সে ভর্তি হন জিল্লুর রহমান তরুণ। কোর্সের অংশ হিসেবে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত ২৬ জুলাই হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে