
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার বানাইচ গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য পৃথক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মোবারক আলী ও সালাম ফকিরের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। শনিবার মোবারক আলী বিরোধপূর্ণ জমিতে আবার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে সালাম ফকির আদালতের রায়ের কপি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের মোট আটজন আহত হন।
সালাম ফকির দাবি করেন, আদালতের রায় তাঁর পক্ষে থাকা সত্ত্বেও মোবারক আলী জোরপূর্বক তাঁর জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন। তিনি বলেন, রায়ের কাগজপত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা করে।
অন্যদিকে মোবারক আলী বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। যে জমিতে প্রাচীর নির্মাণ করছি, সেই জমির সিএস, খাজনা-খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। তবে ভুলক্রমে আরএস রেকর্ড তাদের নামে।’
এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। বিষয়টি তদন্তাধীন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বছরের ২ জুলাই হত্যার হুমকি দিয়ে নোয়াখালীতে তাঁদের গ্রামের বাড়িতে উড়ো চিঠি দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণ করা হয়েছিল ওই দম্পতির ছেলে আমির হোসেন অয়নকেও।
৩ মিনিট আগে
আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায়...
১৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছ, তোমাদের পড়ালেখার খরচের একটা বড় অংশ সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে...
৩৮ মিনিট আগে
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে...
৪২ মিনিট আগে