
বরিশালের মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে। ভূমিদস্যুদের এই অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পাতারচর গ্রামে আড়িয়াল খাঁ নদের পাড়ে এ মানববন্ধন হয়।
এর আগে বিষয়টি নিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আনছার হাওলাদার। যার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও পাঠানো হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী এবং চিহ্নিত ভূমিদস্যু মুলাদী ইউনিয়নের বড় পাতারচর ও ছোট পাতারচর মৌজায় ড্রেজার এবং পন্টুন বসিয়ে জোরপূর্বক কৃষকের ফসলি জমি ও ভিটেমাটি কেটে নিচ্ছেন। চক্রটি গত দুই বছর ধরে অবৈধভাবে এ কার্যক্রম চালাচ্ছেন। এতে এলাকার ফসলি জমি বিলীন হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে।
ভুক্তভোগী আনছার হাওলাদার বলেন, ‘মাটি কাটায় বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।’
অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী ইউনিয়নের বড় পাতারচর, ছোট পাতারচর এবং উত্তর গলইভাঙ্গা মৌজার বিভিন্ন এলাকা থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে মাটি ব্যবসায়ীরা। এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন পাতারচর গ্রামের মো. জাকির হাওলাদার, মো. রাকিব হোসেন হাওলাদার, রুহুল আমিন কাজী, বাবুল কাজী, মো. লাকু কাজী ও মো. ইউনুস কাজীসহ আরও অনেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীর দাবি—অবিলম্বে অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা অবৈধ। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১৯ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে