Ajker Patrika

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা জ্যোতি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা জ্যোতি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জ্যোতি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়া থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক আনোয়ার হোসেন খান জ্যোতি উপজেলার হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে সাটুরিয়া থানা হেফাজতে রয়েছেন।

ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালে অনুষ্ঠিত সাটুরিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে হরগজ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন খান জ্যোতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত