
কুমিল্লার মেঘনা উপজেলায় চায়ের দোকানে গাঁজা রেখে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম রিপন মিয়া (৫৫)। তিনি উপজেলার আলগী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
এ সময় তাঁর দোকানের ক্যাশ বাক্স থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী বিলপাড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ ভাওরখোলা-চন্দনপুর সড়কের পাশে চায়ের দোকানে পৌঁছালে রিপন মিয়া পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যে দোকানের ক্যাশ বাক্স থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রিপন মিয়ার বিরুদ্ধে ২০১২ সালে অগ্নিসংযোগ ও চুরির ঘটনা এবং ২০২২ সালে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে করা দুটি মামলা রয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারি ও কারেন্ট জাল ক্রয়-বিক্রি ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতায় উপজেলার সর্বত্র এ জালের ব্যবহার বেড়েই চলেছে। এতে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় সওজের এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলায় পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
১২ মিনিট আগে