
৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্ত্রী অপরাজিতা হক ও মেয়ে শাবাবা ইশায়াত হকের ১১টি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৮৯ লাখ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদন থেকে দেখা যায়, সাংবাদিক মোজাম্মেল হক বাবুর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আটটি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৬৬ লাখ, অপরাজিতা হকের দুটি ব্যাংক হিসাবে থাকা ২২ লাখ এবং শাবাবার একটি ব্যাংক হিসাবে থাকা এক লাখ টাকা অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মোজাম্মেল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বেশ কিছু অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংকে থাকা ওই সব অস্থাবর সম্পদ অর্জনের কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হচ্ছে—যা মানি লন্ডারিংয়ের অপরাধ।
এই অভিযোগ অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযুক্তরা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। হস্তান্তর বা স্থানান্তর করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
১৬ মিনিট আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে