
বাংলাদেশ স্কাউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অনিয়ম, অর্থ তছরুপ আর নারী কেলঙ্কারি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছেন স্কাউটের আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান। সোমবার গঠিত ৩ সদস্যের এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নারী কেলেঙ্কারি, অর্থ তছরুপের খবর চাউর হওয়ায় বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইফুল ইসলামকে সরিয়ে প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, এক বছর ধরে অর্থ তছরুপ আর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন স্কাউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। গঠনতন্ত্রবহির্ভূত পকেট আঞ্চলিক নির্বাহী কমিটি তৈরি করে যেমন ইচ্ছা তেমন পরিচালিত হচ্ছিল প্রতিষ্ঠানটি। তার ওপর স্কাউট কর্মীদের সঙ্গে আঞ্চলিক পরিচালক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেন।
সম্প্রতি এসব নিয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীকে ফের লিখিত অভিযোগ দেন স্কাউটের সাবেক কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন। তিনি বলেন, স্কাউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সভাপতি ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অভিযোগ দেওয়া হলেও তিনি এত দিন কোনো ব্যবস্থা নেননি। গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটির সদস্য ও অর্থ তছরুপ করা অভিযুক্ত ব্যক্তিরা পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাবেন না। অথচ মার্চে গঠিত কমিটিতে বিগত অ্যাডহক কমিটির সদস্য দেবাশীষ হালদারকে আঞ্চলিক কমিশনার এবং স্কাউটের অর্থ তছরুপে অভিযুক্ত তুষার কান্তি চৌধুরীকে সহসভাপতি এবং এস এম জাকির হোসেনকে কোষাধ্যক্ষ পদ দেওয়া হয়। এমনকি টেন্ডার ছাড়াই ২৫ লাখ টাকা খরচ করে নিজস্ব লোক দিয়ে স্টল করা হয়েছে।
এদিকে একাধিক নারী লিডার ট্রেনার জানিয়েছেন, পরিচালক সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনায় লজ্জায় পড়ে তাঁরা পদত্যাগ করেছেন।
আঞ্চলিক পরিচালকের অনৈতিক সম্পর্কের অভিযোগের পুরোটাই সত্য বলে দাবি করেছেন সাবেক লিডার ট্রেনার পিরোজপুর সদরের মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফাহিমা আক্তার।
স্কাউটের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পরিচালকের অনিয়ম ও নারী কেলেঙ্কারির খবর জেনে তাঁকে বরিশাল থেকে সরিয়ে প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ স্কাউটের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামসুল হকের হস্তক্ষেপেই পরিচালক সাইফুলকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়।
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আ. রব বলেন, তাঁকে স্কাউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঘটনা তদন্তের কথা বলা হয়েছে। এর আগেও তিনি প্রতিষ্ঠানটি তদন্ত করে দেখেছেন শৃঙ্খলা গড়া একটি প্রতিষ্ঠানে চেইন অব কমান্ড নেই। তিনি নিরপেক্ষ তদন্তে করে বাংলাদেশ স্কাউটের গৌরব বজায় রাখবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ স্কাউটের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামসুল হককে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বাংলাদেশ স্কাউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ইকবাল হোসেন বলেন, আঞ্চলিক পরিচালককে শনিবার প্রেষণে প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। এখনো বরিশালের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে সভাপতি ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান তদন্ত কমিটি গঠন করেছেন বলে তিনি স্বীকার করেন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা করেছে পরিবার। সোমবার (১৩ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
১ ঘণ্টা আগে
ডেবিট-ক্রেডিট কার্ড আপগ্রেডের নামে খুলনার এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার টাকা প্রতারণার ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এক দম্পতিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আজ সোমবার (১৩ এপ্রিল) এই আদেশ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়কের ফুটপাতের চাঁদা তোলার নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্ব থেকে কিশোর গ্যাংয়ের দলনেতা ইমন হোসেন ওরফে এলেক্স ইমন খুন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ আধিপত্যের দ্বন্দ্বের কথা নিশ্চিত করলেও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করছে। এদিকে ইমন হত্যায় জড়িত প্রতিপক্ষ কাইল্লা বাদল গ
২ ঘণ্টা আগে