Ajker Patrika

শিশু রাইসা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
শিশু রাইসা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে আজ বুধবার বিকেলে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে স্থানীয় নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা শিশু রাইসা আক্তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বিক্ষোভের আগে মানববন্ধনে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নিহত রাইসা আক্তারের বাবা নজরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, শিশু রাইসা আক্তারকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে; যা ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। অবিলম্বে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। এ ছাড়া এ ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এর আগে গত রোববার রাত ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাইসা আক্তারের মৃত্যু হয়। রাইসা আক্তার উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাকুদিয়া গ্রামের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে।

গত রোববার দুপুর ১২টার দিকে সে আগুনে দগ্ধ হয়। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জালাল সিকদারের ছেলে সিফাত সিকদার তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন রাইসার বাবা। ওই ঘটনায় নজরুল হাওলাদার বাদী হয়ে সিফাত সিকদার ও তাঁর বাবা জালাল সিকদারকে আসামি করে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, শিশু রাইসা হত্যা মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিল ইরান, ‘অভিভূত’ হয়েছিল ব্রিটিশরা

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত