নেত্রকোনার কেন্দুয়ায় নারীদের লক্ষ্য করে অশ্লীল গান গাওয়া ও উত্ত্যক্ত করার ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৪৫) নামে একজন প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির পাশের পুকুরে গোসল সেরে বাড়ি ফেরার সময় কয়েক যুবক নারীদের লক্ষ্য করে অশ্লীল গান গেয়ে উত্ত্যক্ত করেন। পরিবারের অভিভাবকেরা এতে আপত্তি জানালে ওই যুবকেরা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ওই ঘটনার খবর পেয়ে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আরও কিছু যুবক সাইদুর রহমানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালান। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হতে পারে।

স্ত্রী-সন্তান নিয়ে কিশোরগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে মিঠামইনের মহিষাকান্দি গ্রামে বাবা-মায়ের কাছে যাচ্ছিলেন মাদ্রাসাশিক্ষক মনির হোসেন (৩৫)। বাড়ির একদম কাছাকাছি গিয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে তিনজনই নিহত হয় ঘটনাস্থলে।
৬ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় গাছ ভেঙে টিনের ঘরের ওপর পড়ে মো. ফয়েজ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের টরকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার উপজেলায় ১৩ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে সৎ নানাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা নানা শাহাবুল ইসলামকে (৪৭) গণধোলাই দিয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক শাহাবুল ইসলাম দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা।
১৫ মিনিট আগে
ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফের চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদে বরাদ্দ করা ১০ কেজি চালের পরিবর্তে ১৬০ জন উপকারভোগীকে মাত্র ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে বাবুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘ
২৫ মিনিট আগে