চাঁদপুরের কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে আল-আরাফাহ্ নামের একটি বাস। আজ বুধবার (১৮ মার্চ) ভোরে উপজেলার সাজিরপাড় এলাকায় কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, সেহরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, বাসটি যাত্রীবিহীন অবস্থায় ভোরে ঢাকার দিকে যাচ্ছিল। ঈদকে সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এ দুর্ঘটনা ঘটে।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। তিনি আরও বলেন, চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বলা যাবে।

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বিমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২০ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত ট্রেনে শারমীন আক্তার (২৪) নামের এক ভাসমান নারী সন্তান জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে সন্তান ভূমিষ্ঠের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ঈদের জামাত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। ঈদ ঘিরে ইতিমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো...
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে