
নেছারাবাদে সরকার পরিবর্তনের পর অধিকাংশ সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হলেও সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনো সেই ছবি টাঙানো রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। তাই আমি আমার বিদ্যালয় থেকে তাঁর ছবি সরাব না। কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায়, তাহলে নিজে এসে সরাবে। আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না।’ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।
বিদ্যালয়ে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্যে এলাকার রাজনৈতিক মহলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাঁদের বক্তব্য, যেখানে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে, সেখানে এখনো বিদ্যালয়ে মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্য মোটেও শুভ লক্ষণ নয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বাসিন্দা মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় ছিল। ফ্যাসিস্ট হাসিনা দেশের শত্রু। তাই দেশের শত্রুর পিতার ছবি এভাবে বিদ্যালয়ে টাঙিয়ে রাখা ঠিক না।’
সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, ‘দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। তবে ছবি সরানোর জন্য সরকারি কোনো নির্দেশনা নেই। ওই বিদ্যালয়ের দেয়ালে কেন এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে, প্রধান শিক্ষিকার কাছে আমি জানতে চাইব।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
৭ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
১০ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
১৭ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩৩ মিনিট আগে