
ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বিজিবির অভিযানে কষ্টিপাথরের একটি মূর্তি, তিনটি কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের দুটি মদের খালি বোতল, একটি শঙ্খ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চালানো এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির ওজন ১৪ কেজি ৪০০ গ্রাম। তিনটি কষ্টিপাথরের টুকরার ওজন ২২ কেজি ১০০ গ্রাম। সব মিলিয়ে কষ্টিপাথরের ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম।
বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা দুটি স্ট্যাম্প ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত এবং প্রায় ২০০ বছরের পুরোনো।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা সব সামগ্রীর জব্দমূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের স্থানটি ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত বিভিন্ন কৌশলী পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১৮ মিনিট আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩৭ মিনিট আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৪০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
১ ঘণ্টা আগে