Ajker Patrika

মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৮: ৩৭
মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সামনে ছিটকে পড়ে মিদুল রহমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আশিকুর রহমান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিদুল রহমান দিনাজপুর সরকারি কলেজ মোড়ের একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তাঁর স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।

আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী বদরুল ইসলাম জানান, মোবাইল ফোন কিনতে আশিকুর রহমানের মোটরসাইকেলের পেছনে বসে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যাচ্ছিলেন মিদুল রহমান। পথে একটি ট্রলিকে ওভারটেক করার সময় সামনে যাত্রীবাহী একটি বাস চলে আসে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বদরুল ইসলাম বলেন, মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে পেছন থেকে ছিটকে সামনের রাস্তায় পড়ে যান মিদুল। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত আশিকুরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাস কিংবা ট্রলি—কোনোটিকেই আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত