ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তের বাজার এলাকায় শিলা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাগলা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি গত শনিবার থেকে দত্তেরবাজার ইউনিয়নের ফটোয়ার টেক গ্রামে শিলা নদীতে ভাসছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে দীর্ঘ সময় লাশটি উদ্ধার করা হয়নি। আজ রোববার (১২ জুলাই) পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, দুই দিন ধরে লাশটি নদীতে ভাসছে। পুলিশকে জানালেও উদ্ধার করতে আসেনি। আজ লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পচাগলা লাশটি ১৪-১৫ দিন আগের। লাশের পরিচয় শনাক্ত করতে ময়মনসিংহে পিবিআইয়ের বিশেষ টিমকে খবর দেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। আবার কিছু এলাকায় অপরিবর্তিত রয়েছে। ধীরে ধীরে নামছে বন্যার পানি। এদিকে বন্যার্ত লোকজন সরকারিভাবে ত্রাণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
৪৪ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
২ ঘণ্টা আগে