
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার যুব বিভাগ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
থানা যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের দায়িত্বশীল ও আইনজীবী অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সেক্রেটারি বায়াজিদ হাসান মুরাদ। এ ছাড়া আরও ছিলেন জিয়া উদ্দিন সম্রাট, রেজাউল করিম, রাফিউল আলম, নুরুল আনোয়ার, জয়নাল আবেদীন, নূর নবী, মুহাম্মদ আযাদ, সাইফুল ইসলাম, আইয়ুব অভি, সালাউদ্দিন মন্টু, সেলিম উদ্দিন, বদিউল আলমসহ স্থানীয় নেতা-কর্মীরা।
মানববন্ধন শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
৬ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
১২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৩ মিনিট আগে
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
৩১ মিনিট আগে