নাটোরের লালপুরে কয়েকটি হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা একটি হুমকিপত্র রেখে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই (পালপাড়া) গ্রামের হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ওই গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় একটি চিঠি রেখে যায়। পরে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, চিঠিতে পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে একটি নির্দিষ্ট নম্বরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্যও হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর থেকে পালপাড়ার বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হলে মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কমবে।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে। এ ঘটনায় চিঠির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিঠি জব্দ করা হয়েছে। এর উৎস অনুসন্ধান করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট আগে
আইনমন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকরা পোশন করবেন সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত
৯ মিনিট আগে
রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৭ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে